সামনে পুজো : আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৩ সেপ্টেম্বর’১৯ :-

গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা শহরের শহীদ কর্নার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ওই ব্যক্তির নাম আব্দুল লতিফ বলে পুলিশ সূত্রে জানা গেছে । তার বাড়ি দিনহাটা 2 ব্লকের নয়ারহাট এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় কোচবিহার জেলা ক্রাইম ব্রাঞ্চ এর অফিসার ও সাদা পোশাকের পুলিশ শহীদ কয়জন এলাকায় নজরদারি চালিয়ে স্থানীয় একটি নার্সিংহোমের সামনে থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
ধৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি বন্দুকসহ চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বন্দুক সহ বেশ কয়েকজনকে আটক করেছে কোচবিহার জেলা পুলিশ।
উল্লেখ্য, গত ৩০ শে অগাস্ট এবং ৩১ আগস্ট গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিতাই থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি থেকে ধৃতদের কাছ দুটি পিস্তল দুটি পাইপগান সহ বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। দিন কয়েক আগে অস্ত্র সহ দিনহাটার বুড়িরহাট এলাকা থেকে সাহেবগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহার জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকার এর উদ্যোগে কোচবিহারে ক্রাইম ব্রাঞ্চ তৈরি হয়েছে। এই ক্রাইম ব্রাঞ্চ সারা জেলা জুড়ে অপরাধমূলক কাজ দমন করবে বলে জানা গেছে। এদিকে সূত্রে আরো জানা গেছে আগামীতেও জেলাজুড়ে এ ধরনের অভিযান চালানো হবে।প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে থেকে দিনহাটা সহ জেলার বিভিন্ন মহকুমায় রাজনৈতিক উত্তাপ ছিল চরমে। সেই সময় বিভিন্ন এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকজন গ্রেপ্তার করে পুলিশ। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক হিংসা। সেখানে দাঁড়িয়েও জেলার একাধিক জায়গা থেকে বন্দুক সহ বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে। তবে এত বন্দুক কোথার থেকে আসছে তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশ। ইতিমধ্যে বন্দুকসহ আটক হওয়া প্রত্যেকটি ঘটনাতেই সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ এই অভিযানে আব্দুল লতিফ নামে যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তিনি বিক্রির উদ্দেশ্যে অস্ত্রটি কোচবিহারে নিয়ে যাচ্ছিল বলেও পুলিশ জানতে পারে। খবর পেয়ে পুলিশ বিশেষ এই অভিযানে নেমে অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

Leave a Reply

error: Content is protected !!