এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ : গঙ্গারামপুরে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি : থমথমে এলাকা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৮ সেপ্টেম্বর’১৯:-

বালুরঘাটে রাজনৈতিক কর্মশালা সেরে বাড়ি ফেরার পথে গঙ্গারামপুরে খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে নিশংস ভাবে কুপিয়ে খুন করেছে তৃণমূলের নেতাকে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি এলাকার ঘটনা। মহালয়ার রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তার উপরে অতর্কিতে হামলা চালায় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়িভাবে তার সারা শরীরে কোপ দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সন্তোষ দাস (৬০)। তিনি গঙ্গারামপুর দমদমা অঞ্চলের তৃণমূল সভাপতির পদে নিযুক্ত ছিলেন। ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গঙ্গারামপুর থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে।

Leave a Reply

error: Content is protected !!