পুজোর শুভেচ্ছা বার্তা ব্যানারে প্রধানমন্ত্রীর মুখ কাটলো দুষ্কৃতীরা : চাঞ্চল্য রাজনৈতিক মহলে

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৮ অক্টোবর’১৯:-

পুজোর শুভেচ্ছা বার্তা দেওয়া ব্যানারে প্রধানমন্ত্রীর মুখ কাটলো দুস্কৃতিরা। সাংসদ সুকান্ত মজুমদারের লাগানো ওই ব্যানারে কাটা হয়েছে সাংসদের মুখও। সোমবার সকালে বালুরঘাট শহরের চকভবানী ঘোষ পাড়া ও নারায়নপুর এলাকায় এমন ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। ঘটনা জানিয়ে এদিন বিকেলে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন সাংসদ। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, সমস্ত পুজোর শুভেচ্ছা বার্তা দিয়ে শহরবাসীর উদ্দেশ্যে লাগানো হয়েছিল ওই ব্যানারগুলি। যেখানে তার নিজের ও প্রধানমন্ত্রীর ছবি লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে কিছু দুস্কৃতিরা সেগুলি ছিড়ে ফেলেছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই বিষয়টি ঘটানো হয়েছে। যারাই যুক্ত থাক তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেবার আবেদন জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন, অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!