নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৪ ডিসেম্বর’১৯:–

শিক্ষক সারদা নন্দ দাসের দান করা অর্থে মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হল বালুরঘাটে । বুধবার শহর লাগোয়া নদীপার এনসি হাইস্কুলে একটি অনুষ্ঠানের মাধ্যমে ১৩১ জন ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে । স্কলারশিপের ৬ লক্ষ ৩৩ হাজার টাকা এই ছাত্রছাত্রীদের মধে বিলি করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরিদ্র মেধাবী ছাত্র সাহায্য তহবিলের সম্পাদক মদন মোহন মৈত্র, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ ভারত সেবাশ্রমের স্বামীজি প্রমুখ ।
বিদ্যালয় সূত্রের খবর, ২০০৯ সালে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় শারদা নন্দ দাস তাঁর জীবনের আয়ের সর্বোস্ব প্রায় ৮১ লক্ষ টাকা দান করেছিলেন দরিদ্র মেধাবী ছাত্র সাহায্য তহবিলে । ব্যাঙ্কে গচ্ছিত ওই অর্থের সুদ থেকে প্রতিবছর দরিদ্র মেধাবী ছাত্রছারীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ প্রদান করা হয় । বর্তমানে ওই তহবিলের পরিমান দাঁড়িয়েছে প্রায় ১ কোটি টাকার উপরে । এদিন জেলার বিভিন্ন প্রান্তের দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের ১৩১ জনকে স্কলারশিপ তুলে দেওয়া হয় । শিক্ষক সারদা নন্দ দাসের তৈরি দরিদ্র মেধাবী ছাত্র সাহায্য তহবিল আগামীতে আরও বেশী করে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবে ।
সংস্থার সম্পাদক মদন মোহন মৈত্র জানিয়েছেন, প্রতিবছর দরিদ্র মেধাবি ছাত্রছারীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সাহায্য করা হয় । এবারে ৩১৩ জনকে স্কলারশিপ তুলে দেওয়া হয়েছে ।
