পথ দুর্ঘটনায় মৃত্যু হল গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের ছেলের : তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট,৩০ অক্টোবর’১৯:-

মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের ছেলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় আহত হয়েছে ঘাতক মোটরবাইকে থাকা আরও তিন জন আরোহী । পুলিশ জানিয়েছে মৃতের নাম কুনাল সরকার। গঙ্গারামপুর কলেজের পার টাইম লেকচারার পদে নিযুক্ত ছিল কুনাল। ঘটনার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার। শোকের ছায়া নেমে এসেছে জেলা তৃণমূল কংগ্রেসে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় আনুমানিক সাতটার দিকে বাড়ি থেকে রাস্তার দিকে হেঁটে আসছিল কুনাল। সেই সময় পিছন থেকে আসা দ্রুত গতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা মার। ঘটনায় রাস্তার পাশে একটি পিলারে আঘাতপ্রাপ্ত হয় সে। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে কালদিঘি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে মালদা রেফার করেন। সেখানে নিয়ে যাবার সময় গভীর রাতে রাস্তায় তার মৃত্যু হয়।
গঙ্গারামপুর থানার আইসি জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!