যুবতীর বিবস্ত্র ও গলাকাটা দেহ উদ্ধার গঙ্গারামপুরে : ধর্ষন করে খুন,অনুমান পুলিশের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৭ সেপ্টেম্বর১৯:-

সাত সকালে নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে বিবস্ত্র ও গলাকাটা অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শনিবার দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কসবা এলাকার ঘটনা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই যুবতীর নাম পরিচয় কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষন করবার পরেই গলাকেটে খুন করা হয়েছে যুবতীকে। শনিবার সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
যদিও স্থানীয় দের দাবি শুক্রবার রাতে মোটরবাইকে একটি মেয়ে ও ছেলেকে বেশ কয়েকবার আনাগোনা করতে দেখেছেন। এরপর সকলের অলক্ষ্যে এমন ঘটনা ঘটিয়েছে। গন ধর্ষনের পরেই তার গলা কেটে রক্তাক্ত করা হয়েছে।
জাকির হোসেন ও আনিসুর রহমানরা বলেন, রক্তাক্ত একটি মেয়ের দেহ উদ্ধার হয়েছে ঘটনা জানতে পেরেই তা দেখতে এসেছেন। তবে শরীরে পোশাক দেখেই মনে হচ্ছে যুবতীকে ধর্ষনের পরে প্রমাণ গায়েব করতেই তার গলা কেটে খুন করেছে দুস্কৃতিরা।

Leave a Reply

error: Content is protected !!