জেলার রেল উন্নয়নে রেলের আধিকারিদের সাথে বৈঠক সাংসদের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩ সেপ্টেম্বর’১৯ :-

দক্ষিণ দিনাজপুরের রেল পরিষেবার মানুন্নয়নে উত্তরপূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সাথে বৈঠক করলেন বালুরঘাটের সাংসদ। মঙ্গলবার কাটিহারে অনুষ্ঠিত ওই বৈঠকের মাধ্যমে জেলার অর্ধসমাপ্ত রেলের কাজ সহ নতুন পরিষেবা যুক্ত করার বিষয়ে দাবী জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট-হিলি নতুন রেল লাইন স্থাপনের কাজ ত্বান্বিত করা, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ নতুন লাইন সম্প্রসারণ সহ বালুরঘাটে রেক পয়েন্ট তৈরি ইত্যাদি নানান বিষয়ে জিএমের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ । কাটিহার ডিভিশনের রেল আধিকারিকদের নিয়ে ঘন্টা খানেকের ওই বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে । সাংসদ জানিয়েছেন, সম্ভাব্য কাজগুলি দ্রুত করার আশ্বাস মিলেছে ।

Leave a Reply

error: Content is protected !!