নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৮ সেপ্টেম্বর’১৯:-

মসজিদে নামান পড়ার সময় এক বৃদ্ধ ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে শোরগোল ছড়াল । শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বিরোলী এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে মৃতের নাম হাবিল মোমিন । ঘটনায় অভিযুক্ত সাত্তার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ (৩৫) । প্রথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই এমন খুনের ঘটনা হতে পারে । রবিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । এই ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে বংশীহারী থানার পুলিশ ।