ছাগল চুরির অভিযোগে যুবককে গণপ্রহার : গাছে বেঁধে চলল বেধড়ক মার

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৭ সেপ্টেম্বর,১৭’১৯:-

গন প্রহার নিয়ে যখন সারা রাজ্য তোলপাড় । গন প্রহারের মৃত্যু আটকাতে যখন আইন নিয়ে আসছে কেন্দ্রের সরকার, তখন মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ বালুরঘাট ষ্টেশন রোডে ছাগল চোর সন্দেহে গন প্রহারের শিকার হল এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্যামল সরকার । স্থানীয় গোবিন্দপুর এলাকার বাসিন্দা ।
জানাগেছে, এইদিন বেলা ১টা নাগাদ বালুরঘাট ষ্টেশন মাঠে ঘোরাঘুরি করতে করতে একটি ছাগলকে চুরি করে ব্যাগে ভরতে গিয়ে ধরা পড়ে এই যুবক । উত্তেজিত বাসিন্দারা তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে গন প্রহার দেন । এলাকার বাসিন্দাদের অভিযোগ ধৃত এই যুবক ও তার সঙ্গে যুক্ত আরো বেশ কয়েকজন এই ছাগল চুরির সঙ্গে যুক্ত । এর আগেও এই এলাকা থেকে বেশ কিছু ছাগল ও সাইকেল চুরির ঘটনা ঘটেছে । যার সঙ্গে এই যুবক ও তাদের সঙ্গীরা যুক্ত থাকতে পারে বলে তাদের অনুমান । ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ । পুলিশ এলাকায় পৌছে ক্ষিপ্ত জনতার হাত থেকে তাকে মুক্ত করে জীজ্ঞাসাবাদের জন্য বালুরঘাট থানায় নিয়ে যায় ।
এলাকার এক যুবক আমাদের জানান, তারা ষ্টেশন রোডে গাড়ি পরিস্কার করার সময় দেখতে পায় অভিযুক্ত মাঠ থেকে এই ছাগলটিকে ধরে ব্যাগে ঢোকাবার চেষ্টা করছিল । যার পরেই অভিযুক্তকে আটক করে তাঁরা । তাকে গাছে বেঁধে পুলিশকে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায় । এই এলাকায় নেশাগস্ত যুবকদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে বলে অনুমান স্থানীয়দের ।
বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত আমাদের জানান, ঘটনার খবর পেয়ে এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Leave a Reply

error: Content is protected !!