নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২২ সেপ্টেম্বর’১৯:-

এবিভিপির জেলা সম্মেলনকে সামনে রেখে শহর জুড়ে লাগানো দলীয় পতাকা ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে । রবিবার ঘটনার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপির কর্মীসমর্থকরা । সংগঠনের অভিযোগ, শনিবার রাতে বালুরঘাট শহরে লাগানো পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে । বিষয়টি নিয়ে রবিবার দুপুরে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । যদিও এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে এবিভিপি । এদিন বালুরঘাট সহ অন্যান্য কলেজ গুলোতে সুষ্ঠ ও অবাধ ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বালুরঘাটে র্যালি বের করে এবিভিপি । বালুরঘাট শহর পরিক্রমা করে র্যালি থানা মোড়ে শেষ হয় । সেখানে পথ সভার আয়োজন হয় । সংগঠনের রাজ্য নেতা প্রহ্লাদ বর্মণ, জেলা সংযোজক রাহুল মিশ্র সহ অন্যান্যদের নেতৃত্বে পথ সভা অনুষ্ঠিত হয় । শহরের নাট্য মন্দিরে অনুষ্ঠিত এবিভিপির জেলা সম্মেলনে কলেজে সুষ্ঠ নির্বাচন, দুর্নীতি বন্ধ সহ বিভিন্ন দিক তুলে ধরেন নেতৃত্বরা ।

সংগঠনের রাজ্য নেতা প্রহ্লাদ বর্মণ বলেন, শাসক দলের মদতে দুষ্কৃতীরা তাঁদের পতাকা ছিঁড়ে ফেলেছে । ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি ।