বর্ধমানে নৃশংস ভাবে মহিলা আইনজীবী খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ : কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩১ অক্টোবর’১৯:-

বর্ধমানের মহিলা আইনজীবী মিতালী ঘোষের নৃশংস খুনের ঘটনায় সারা রাজ্যের মত দক্ষিণ দিনাজপুর জেলা আদালতও আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন। জানা গেছে গত পরশু বর্ধমানের মহিলা আইনজীবী মিতালী ঘোষ নৃশংস ভাবে খুন হলেও এখন অব্দি সেই ঘটনায় পুলিশ কাওকে গ্রেপ্তার করতে পারেনি। তাই রাজ্য বার অ্যাসোসিয়েশনের নির্দেশে আজ সারা রাজ্যেই আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন। আইনজীবীদের দাবী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। সেই দাবীতে আজ রাজ্য জুড়ে একদিনের কর্মবিরতিপালন করেন তারা।
বালুরঘাট বার অ্যাসোসিয়েশনের দাবী, দ্রুততার সাথে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।

Leave a Reply

error: Content is protected !!