মাসিক ভাতা বৃদ্ধি সহ পেনশন চালু : দাবী আন্দোলনে অঙ্গনওয়াড়ী সহায়িকা কর্মী সমিতি

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর’১৯:-

মাসিক ভাতা বৃদ্ধি, চাকরি শেষে পেনশন চালু সহ সাত দফা দাবীতে বালুরঘাটে আন্দোলনে নামল সারা বাংলা অঙ্গনওয়াড়ী সহায়িকা কর্মী সমিতি । বুধবার দুপুরে শহরে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করেন সংগঠনের সদস্যরা । মিছিলে নেতৃত্ব দেন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, মহিলা নেত্রী সুচেতা বিশ্বাস সহ অন্যান্যরা । আন্দোলনকারীদের দাবী, অঙ্গনওয়াড়ী কর্মীদের ভাতা ১৮ হাজার টাকা করতে হবে । কর্মীদের বর্তমান ভাতা বাড়িয়ে ১২ হাজার টাকা করা সহ পদন্নোতির ব্যবস্থা ও চাকরি শেষে পেনশন চালু করতে হবে সরকারকে । একই সাথে শিশুদের খাবার মান বৃদ্ধি করতে জ্বালানি খরচ বাড়ানোর পাশাপাশি খাদ্যের জন্য বেশী পরিমান অর্থ বরাদ্দ করতে হবে । এদিন আন্দোলনকারীদের তরফে জেলা শাসকের কাছে তাঁদের দাবী সমূহ নিয়ে একটি স্মারকলিপিও পেশ করা হয় ।

সুচেতা বিশ্বাস জানিয়েছেন, মাসিক ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে আন্দোলনে নেমেছেন অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকারা । এদিন শহরে মিছিল করে জেলা শাসকের কাছে তাঁদের দাবী পত্র পেশ করেছেন ।

Leave a Reply

error: Content is protected !!