সদ্য দায়িত্ব নিয়েই হামলার শিকার তৃণমূলের ব্লক সভাপতি সহ ৩ ব্লক নেতা : উত্তর খুঁজছে আলিপুরদুয়ার

মলয় দেবনাথ , দ্য ফোর্থ কলাম, ৯ সেপ্টেম্বর’১৯ :-

দলীয় সভা শেষ করে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাদের ঘিরে একদল দুষ্কৃতী লাঠি,সোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ল নেতাদের ওপর। ডুয়ার্সের চকচকা গ্রামে এদিন রাতে হামলা চালানো হয়। দুষ্কৃতিরা বিজেপি আশ্রিত গুণ্ডা বলে দাবি তৃণমূলের। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রামে। সম্প্রতি দল সাজিয়েছে তৃণমূল ওই এলাকায়। বিজেপি অনেকটাই কোনঠাসা এলাকায় দাবি তৃণমূলের। তাই নেতাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ। সোমবার রাত এগারোটা নাগাদ কুমারগ্রাম ব্লকের সদ্য দায়িত্ব প্রাপ্ত তৃণমূলের ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় কামাখ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যকরী সভাপতি পরিমল বিশ্বাস ও কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুশীল রায়ের উপর রাতের অন্ধকারে হামলা করে দুষ্কৃতীরা। খোয়ারডাঙা গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজ বাবু জানান, চকচকা এলাকা থেকে সভা শেষে ফেরার সময় অতর্কিতে তাদের উপর হামলা করে দুষ্কৃতীরা । পরিবেশ উত্তপ্ত রয়েছে । ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে । তিন জনই গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে ।

Leave a Reply

error: Content is protected !!