টার্গেট তামাকমুক্ত আলিপুরদুয়ার জেলা : প্রকাশ্য ধূমপানে স্পট দু’শ ফাইন : পয়লা অক্টোবর থেকে জারি হতে চলেছে বিশেষ ফরমান

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ সেপ্টেম্বর’১৯:-

তামাকমুক্ত জেলা হতে চলেছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলাকে তামাকমুক্ত জেলা করতে কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। জেলাকে তামাকমুক্ত করতে গঠিত হয়েছে স্কোয়াড। আগামী ১লা অক্টোবরের পর থেকে জেলাকে তামাকমুক্ত করতে সেই স্কোয়াড ব্যাপক ধরপাকড় শুরু করবে। যেসব সরকারি বেসরকারি অফিসে তামাক সেবনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমান পাওয়া যাবে সেই সব অফিস প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিকে ফাইন করা হবে বলে বৃহস্পতিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন শর্মা সাংবাদিক সন্মেলন করে এই কথা জানিয়েছেন। জেলায় সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে যেকোনো দোকানে সিগারেট বিক্রি নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!