জ্বরে মৃত চার বছরের শিশু : অভিযোগের কাঠগড়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, 30 আগস্ট’19 :-

জ্বরে মারা গেল চার বছরের এক শিশু । এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ‘স্পেশ্যাল নিয়নেটিক্যাল কেয়ার ইউনিটের’ বিরুদ্ধে । শিশুর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করে অভিযোগের মুখ খুলেছেন মৃত শিশুর পরিবার । অবস্থা সামাল দিতে স্পেশ্যাল শিশু বিভাগে শেষ অবধি পুলিশ ডেকে নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ । শুক্রবার এই ঘটনায় , চাঞ্চল্য ছড়িয়েছে জেলা হাসপাতালে ।

চার বছরের শিশু জনসন দর্জি , জয় গাঁর বাসিন্দা । তাকে বৃহস্পতিবার জ্বরের চিকিৎসায় হাসপাতালের স্পেশ্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় । তার দাদু পদো দ্রুকপা ক্যামেরার সামনে জানান, নাতি ভালো ছিল । গতকাল ভালো রেখে বাড়ি গিয়েছিলাম । আজ এসে দেখি ক্রমাগত কাঁদছে । নার্স কে বলতে পাত্তা দেয় নি । আমাদের ওয়ার্ড থেকে বের যেতে বলে । বিকেল নাগাদ বলা হয় ,আমাদের শিশু মারা গেছে , ক্ষোভের সঙ্গে জানিয়েছেন তিনি ।
এদিকে , শিশুর পরিবারের ক্ষোভ সামাল দিতে শিশু বিভাগে পুলিশ ডেকে নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ । পরিবারের তরফে জানানো হয়েছে, এই মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী এবং তারা লিখিত অভিযোগ করতে চলেছেন ।

অন্যদিকে , এ ব্যাপারে প্রশ্ন করা হলে হাসপাতাল সুপার ডক্টর চিন্ময় বর্মন জানান, ‘ আমি ছুটিতে আছি । এ ব্যাপারে কিছু বলতে পারব না ।’

Leave a Reply

error: Content is protected !!