নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬আগস্ট’১৯:-

সেভ ড্রাইভ, সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলায়, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হলো। সোমবার এইমর্মে সকালে আলিপুরদুয়ার জেলায়, পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করা হয়। শোভাযাত্রায়, আলিপুরদুয়ার চৌপথি থেকে ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত পথ হাঁটে শহরের বাসিন্দারা । এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও সেল্ফ হেল্প গ্রুপের মহিলারা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।
এছাড়াও এদিন পথ নিরাপত্তা উপলক্ষে ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে শপথবাক্য পাঠ করা হয়। পথ নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন আধিকারিকরা। প্রশাসনের তরফ থেকে জানানো হয় ক্রমাগত এই প্রচার চালানো হবে। সেভ ড্রাইভ, সেভ লাইফ প্রচারের ফলে দুর্ঘটনার পরিমাণ অনেকটা কমেছে, আগামী দিনেও দুর্ঘটনা সংখ্যা আরও কমবে বলে আশা করা যাচ্ছে। সেই বিষয়ে প্রচারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও জানানো হয়েছে, নিয়ম না মেনে কেউ গাড়ি চালাচ্ছেন কিনা, সে বিষয়ে আধিকারিকরা সব সময় খেয়াল রাখছেন । তবে কেউ যদি হেনস্তার শিকার হয়, সেখানেও নজর রাখা হবে।