পুজো প্রাক্কালে সাফল্য পুলিশের : উদ্ধার ৩০ লক্ষের সেগুন : ১৩ টি চুরি যাওয়া মোবাইল সেট

নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার,৩০ সেপ্টেম্বর’১৯:-

পুজোর আগে বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের।গোপন খবরের ভিত্তিতে অসম থেকে পাচার হওয়ার সময় কালচিনি থানার নিমতি চৌপথি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে বার্মিজ সেগুন কাঠসহ দুটি লরি আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুটি লরির চালক ও খালাসিসহ চার জনকে।বাজেয়াপ্ত ওই বার্মিজ সেগুনের বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা বলে দাবি পুলিশের।

অন্যদিকে ,একটি পৃথক ঘটনায় অপর একটি অভিযানে চুরি যাওয়া ১৩টি নতুন মোবাইল সেট উদ্ধার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।শহরের বীরপাড়া এলাকার একটি মোবাইলের দোকান থেকে গত ৩সেপ্টেম্বর চুরি হয়েছিলো ১৪টি নতুন মোবাইল সেট।তদন্তে নেমে পুলিশ কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে চারজনকে গ্রেপ্তার করে।ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় খোয়া যাওয়া ১৩টি মোবাইল।আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন পুজোর আগে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

error: Content is protected !!