নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ সেপ্টেম্বর’১৯:-

ভিক্ষাবৃত্তি করে জীবন কাটে বহু মানুষের। সেইসব মানুষের মুখে একটু অন্ন তুলে দিতেই উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলার শহর আলিপুরদুয়ারের মারোয়ারী পট্টির পিকআপ ভ্যান চালকরা। মূল উদ্যোক্তা সুভাষ বানিয়া । সূত্রের খবর, প্রতি রবিবার গরিব ভিখারী মানুষগুলোর মুখে খাবার তুলে দেন তারা। তাদের এই উদ্যোগের রবিবার একবছর হলো। সেই উপলক্ষে রবিবার সমস্ত গরিব মানুষদেরকে খাবার খাওয়ানোর সাথেই পুজোর পোশাক বিতরনের পাশাপাশি কেক কেটে জন্মদিন পালন করলেন পিকআপ ভ্যান চালকরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীসহ অন্যান্য নেতৃত্ব।

