নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭আগস্ট’১৯:-

মদের লাইসেন্স বাতিল করার দাবীতে, প্রায় ২০০ মহিলা একত্রিত হয়ে অনশনে বসেছেন। সূত্রের খবর, শামুকতলা নাগরিক মঞ্চ ও মানবিক মুখ এর যৌথ উদ্যোগে শামুকতলা চৌপতি এলাকায় অনশন চলছে। অনশনে উল্লেখযোগ্য ব্যাপার হলো, রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া কর্মসূচি ‘দিদিকে বলো ‘ফোন নম্বরে ফোন করে, এক ঘন্টা পরপর অভিযোগ জানাচ্ছেন মহিলারা। সূত্রের খবর, ‘দিদিকে বলো’ কর্মসূচীর কর্মকর্তারা, অনশনকারী মহিলাদের জানিয়েছেন, অনশন প্রত্যাহার করতে। আমাদের তরফ থেকে পুরো ব্যাপারটা দেখা হবে বলে, আশ্বাস দিয়েছে ‘দিদিকে বলো’ কর্মসূচির কর্মকর্তারা।
জানা গিয়েছে, কিছুক্ষণ আগে শামুকতলা অনশন মঞ্চে, মহিলাদের কাছে আফগারি দপ্তরের অধিকারীরা পৌঁছে অনুরোধ করেছেন, অনশন প্রত্যাহারের জন্য। অনশনকারী মহিলাদের একটাই দাবী, হাতিপোঁতা এলাকায় মদের লাইসেন্স বাতিল করা। অনশন মঞ্চ থেকে অনশনকারী মহিলারা, আবগারি দপ্তর এর অধিকারীদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি না দেওয়া হচ্ছে ততক্ষণ অনশন অব্যাহত থাকবে।