জলদাপাড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ে : গাড়ির ধাক্কায় মারা গেল লেপার্ড

নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার, ১৪ সেপ্টেম্বর’১৯ :-

নিয়ন্ত্রণহীন ধাবমান গাড়ি । উদ্দাম গতিবেগ এবং তার জেরে ফের গাড়ির ধাক্কায় মারা গেল এক বন্যপ্রাণ । রাস্তা পার করবার সময় গাড়ির ধাক্কায় ছিটকে গেল এক লেপার্ড এবং ঘটনাস্থলেই মারা যায় অসহায় বুনো । ঘটনায় শোকস্তব্ধ উত্তরের বন বিভাগ থেকে পরিবেশ প্রেমী মহল । প্রশ্ন উঠেছে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে থাকা প্রশাসনের হেলদোলহীন অবস্থান নিয়ে ।

সূত্রের খবর , শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ , হলং ও হাসিমারার মাঝে এশিয়ান হাইওয়েতে গাড়ির ধাক্কায় একটি পুর্ন বয়স্ক লেপার্ড এর মৃত্যু হয়েছে। পাশেই রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান । অনুমান , সংশ্লিষ্ট জঙ্গল থেকে বের হয়ে রাস্তা পার করে যাওয়ার সময় দ্রুত ধাবমান কোনো গাড়ি লেপার্ড টিকে ছিটকে দেয় । এলাকাটি জলদাপাড়া জাতীয় উদ্যানের নীলপাড়া রেঞ্জের অধীন বলে জানা গেছে । পরবর্তীতে , নীলপাড়া রেঞ্জ এর বনকর্মীরা লেপার্ডটির মৃতদেহ উদ্ধার করে । ঘটনার যথাবিহিত তদন্ত শুরু করেছে বনদফতর।

Leave a Reply

error: Content is protected !!