কৃষিজমির কাগজ দেখাতে পারলেই মিলবে ৫ হাজার : জেলায় ৫৫ কোটি বরাদ্দ কৃষকবন্ধু প্রকল্পে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮নভেম্বর’১৯:-

কৃষক বন্ধুদের চেক প্রদান করা হলো আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স কন্যায়। সোমবার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপকের হাতে তুলে দিলেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা সহ বিধায়ক সৌরভ চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আলিপুরদুয়ার জেলার শস্য বীমা যোজনা, বৃদ্ধদের পেনশন সহ যেসব কৃষকেরা মারা গিয়েছেন, তাদের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। মোট ৫৪জনকে দেওয়া হয়েছে। জেলার ৩৫ হাজার কৃষক এসেছেন। সবমিলিয়ে জেলায় ৫৫ কোটি টাকা সাধারণ মানুষকে এই যোজনায় দেওয়া হচ্ছে। বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, জমির কাগজ দেখাতে পারলেই কৃষকের হাতে তুলে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে এককালীন টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের পাশে যে ভাবে দাঁড়িয়েছেন তা সত্যি প্রশংসনীয় এবং ঐতিহাসিক পদক্ষেপ বলে জানান সৌরভ চক্রবর্তী। জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা বলেন,আমাদের জেলায় কোনো টার্গেট নেই, যেসব কৃষকেরা আমাদের কাছে আবেদন করবেন তারাই এই সুযোগ পাবেন। শনি ও রবিবারও বিশেষ উদ্যোগে নিয়ে আমরা কাজ করছি।

Leave a Reply

error: Content is protected !!