খুনের সাজা যাবৎজীবন কারাদন্ড : দুই অপরাধীকে রায় শোনাল আলিপুরদুয়ার আদালত

নিজস্ব প্রতিবেদক,আলিপুরদুয়ার, ২৭ সেপ্টেম্বর’১৯ :-

আলিপুরদুয়ার জেলা আদালতে দুটি পৃথক ঘটনায়
শুক্রবার দুজন আসামীর যাবজ্জীবন কারাদন্ড সাজা হলো । ঈদী মধ্যে একজন তার প্রতিবেশী মহিলাকে হত্যা করেছিলেন বকে জানা গেছে । এবং অন্যজন তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছিলেন বলে জানা গেছে । দীর্ঘ এগারো বছর মামলা চলার পর শুক্রবার দুজনের কারাদন্ড সাজা শোনায় আদালত ।

সূত্রের খবর, ডুয়ার্সের কালচিনি থানার ভাটপাড়া চা বাগানের বাসিন্দা কেলটুস খাঁড়িয়া ২০০৮ সালের ১৮ নভেম্বর প্রতিবেশী গৃহবধুঁ সীতা খাড়িয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।আইনজীবী প্রসাদনারায়ন মজুমদার জানান,২০ জন সাক্ষ্য দিয়েছেন।দীর্ঘ ১১ বছর মামলা চলার পর শুক্রবার আলিপুরদুয়ার ফার্স্ট ট্যাক কোর্টের বিচারক সুপর্না ব্যানার্জী কেলটুস খাড়িয়াকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন।
অপর ঘটনাটি ফালাকাটার কাদম্বিনী চা বাগানে।২০১৪ সালের ১৫ জানুয়ারী রান্না ঘরে স্ত্রী বাসিন্তী খাড়িয়াকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করে মাংরু রতিয়া।১০ জন সাক্ষ্য দিয়েছিল।শুক্রবার আলিপুরদুয়ারের অতিরিক্ত দায়রা জজ নগেন্দ্রনাথ দাশগুপ্ত শুক্রবার আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন বলে জানান সরকারী আইনজীবি প্রশান্তনারায়ন মজুমদার।

Leave a Reply

error: Content is protected !!