নিজস্ব প্রতিবেদক,আলিপুরদুয়ার,৩০ সেপ্টেম্বর’১৯:-

শেষ অবধি হাঁপ ছেড়ে বাঁচলেন আলিপুরদুয়ার শ্রম দপ্তরের প্রশাসনিক অধিকারিকারিকরা । দু দিন পূর্বে বন্ধ হয়ে গিয়েছিল কালচিনি চা বাগান । বকেয়া মজুরি ও বোনাসের দাবী তুলেছিলেন শ্রমিকরা । তার ফলে বাগান লক আউট ঘোষণা করেছিল বাগান কর্তৃপক্ষ । তারপরই ত্রিপাক্ষিক বৈঠক ডাকে প্রশাসন । এবং গতকাল ত্রিপাক্ষিক বৈঠকের পর আজ খুলে গেল ডুয়ার্সের কালচিনি চা বাগান। সকাল থেকেই বাগানের কাজ স্বাভাবিক ভাবেই চলছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। চুক্তিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ তারিখ মিলবে ১২% বোনাস এবং বকেয়া ১ ফোর্থ নাইট (১৫ দিনের) পেমেন্ট মিলবে ১২ ই অক্টোবর। বাগান খুলে যাওয়ায় স্বস্তিতে শ্রমিক মহল।