নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ সেপ্টেম্বর’১৯:-

বছরের সেরা শারদীয় আনন্দ-উৎসবের মাঝেই শ্মশানের স্তব্ধতা ডুয়ার্সের কালচিনি চা বাগানে । শ্রমিক অসন্তোষের দোহাই দিয়ে বাগান ছেড়ে পালালো বাগান কর্তৃপক্ষ এবং বিপাকে সংশ্লিষ্ট বাগানের প্রায় ২০০১ টি শ্রমিক পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের চা বলয়ে।
সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চালু চা বাগান মুজনাই । দীর্ঘদিন বন্ধ থাকার পর কিছুদিন আগে বাগানটির দায়িত্ব নেয় উত্তরের এক চা কোম্পানি । তারপর থেকে ঢিমেতালে বাগান চললেও বহু পাওনা গন্ডা থেকে বঞ্চিত ছিলেন সংশ্লিষ্ট বাগানের শ্রমিকরা । এর পাশাপাশি জিৎকাল থেকে বাগানের ফোর্ট নাইট পেমেন্ট ও ১২ শতাংশ পূজা বোনাস কার্য কারণ কে উল্লেখ করেই দুদিন আগে মুজ নাই চা বাগানে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে এবং আজ সকাল থেকেই কাজ বন্ধ হয় কালচিনি বাগানে । এবং অপ্রত্যাশিত ভাবেই তার কয়েক ঘন্টা পর ই মেলে একটি বাগান বন্ধের ‘লক আউট নোটিশ’ পান চা শ্রমিকরা । মনে করা হচ্ছে , বকেয়া পেমেন্ট ও পূজা বোনাস , এই দুয়ের জেরেই শনিবার বাগানে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ছেড়ে , বাগান ছেড়ে পালায় কর্তৃপক্ষ এবং যার জেরে আপাতত চোখে অন্ধকার দেখছে কালচিনি বাগানের প্রায় হাজার দশেক মানুষ এবং সমাধান সূত্র খুঁজছে আলিপুরদুয়ার জেলা শ্রমদপ্তর।

অন্যদিকে চা বাগানে এই শ্রমিক-মালিক অসন্তোষের জেরে আচমকা সাসপেনশন অফ নেটওয়ার্ক এর নোটিশ ধরিয়ে বাগান কর্তৃপক্ষের বাগান ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকার চা শ্রমিক নেতা তথা জয়েন্ট ফোরামের সদস্য গণেশ লামা। তিনি জানান ,এভাবে শ্রমিকদের বিপাকে ফেলে বাগান ছেড়ে যাওয়া ঘোরতর অন্যায় । এই সময় সকলে পূজার আনন্দে মেতেছে । আর এর মধ্যে এই বাগান বন্ধ করে চলে গেল কর্তৃপক্ষ । আমাদের পূজার আনন্দ ছেড়ে দিন , পরিবার নিয়ে কিভাবে দিন গুজরান হবে সেটাই ভাবছি । প্রশাসনকে বলবো দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করতে।
অন্যদিকে , সূত্রের খবর , আচমকা পূজার মুখে এই ভাবে বাগান বন্ধে নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন । আগামী কাল ত্রিপাক্ষিক বৈঠক ডেকে এর সুরাহা সূত্র বের করতে প্রচেস্ট হয়েছে জেলা শ্রম বিভাগ ।
অপরদিকে , প্রায় একই কার্যকারনে রায়মাতাঙ্গ চা বাগানেও শনিবার সকালে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে । তবে , এখন অবধি দুশ্চিন্তা জনক কোনো পদক্ষেপ নেওয়ার ঘটনা শোনা যায়নি । বাগান কর্তৃপক্ষ নিজেরাই সমস্যা সমাধানে তৎপর হয়েছে ।

