নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ সেপ্টেম্বর’১৯:-

দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার অন্তর্গত মঙলা বাড়ি বাজারে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে একটি সিমেন্ট বোঝাই করা ট্রাক, জয়গাঁ থানার অন্তর্গত মঙলা বাড়ি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে উল্টে পরে যায়। ট্রাকের চালক সহ খালাসী এবং দুইজন শ্রমিক গুরতর আহত হয়। ট্রাকের পরে যাওয়ার বিকট আওয়াজে আশেপাশে বাসিন্দারা জমায়েত করেন। ঘটনাস্থল থেকেই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে বহু লোক জমায়েত করেন। ঘটনাস্থল পুলিশ পৌঁছে আহত চারজনকে হসপিটালের পাঠানো হয়। জানা গিয়েছে চারজনের অবস্থা এখন স্থীতিশীল। কালভার্টে পরে যাওয়া ট্রাকটিকে উঠানোর ইতিমধ্যে চেষ্টা চলছে। পুরো ঘটনাটির তদন্তে নেমেছে জয়গাঁও থানার পুলিশ।