নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ সেপ্টেম্বর’১৯:-

বৃদ্ধ বয়সে ভীমরতি। এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠলো এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টন গঞ্জের নেতাজিপল্লী এলাকার। ৬৫ বছরের ওই বৃদ্ধ ১৬ বছরের নাবালিকাটির প্রতিবেশী। বৃদ্ধের নাম সদানন্দ বর্মন। নাবালিকার মায়ের অভিযোগ, তিনি বাড়িতে ছিলেন না, শ্রমিকের কাজ করেন। কাজ করে ঘরে এসে মেয়েকে কাঁদতে দেখে জানতে পারেন প্রতিবেশী সদানন্দ বর্মন (নাম পরিবর্তিত), তিনি বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে ঘরে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণ করে পালিয়েছে। শুক্রবার রাতেই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে কালচিনি থানার পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্ৰেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে।