নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ সেপ্টেম্বর’১৯:-

–প্রতীকী ছবি
শুক্রবার বিরল এক ঘটনার সাক্ষী রইল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। একসঙ্গে তিন শিশুর জন্ম দিলেন এক মা। ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। খুশি চিকিৎসক মহল।
হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার বক্সিরহাটের এক সন্তানসম্ভবা মহিলা আলিপুরদুয়ার জেলা হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। নাম পূর্ণিমা দাস ভৌমিক (২২)। শুক্রবার, ডাক্তার ঝুমি চিক বরাইকের তত্ত্বাবধানে একসাথে তিনটি সন্তান প্রসব করেছেন। একটি মেয়ে আর দুটি ছেলের জন্ম দেন তিনি । কিন্তু বাচ্চাদের ওজন খুব কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । জন্মের পরেই তিন সদ্যজাতকে হাসপাতালের স্পেশাল নিউনেটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। ঘটনায় খুশির মহল হাসপাতাল জুড়ে।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ড: চিন্ময় বর্মন জানান, মা ও শিশু আপাতত ভালোই আছে। কিন্তু বাচ্চাগুলোর ওজন খুব কম, সেটাই চিন্তার বিষয়। শেষ খবর পাওয়া অনুযায়ী, বাচ্চাগুলোর ভেন্টিলেশনে রাখার প্রয়োজন থাকায় তাদেরকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।