নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ সেপ্টেম্বর’১৯ :-

রাস্তার পাশে দোকান । পুজোর সময় বেড়েছে ব্যস্ততা । দোকানের সামনে গাড়ি দাঁড়াতে বারণ করেছিলেন দুই দোকান দার । সঙ্গে সঙ্গেই তাদের উপর তেড়ে এসেছিল গাড়ি চালক । সোমবার সন্ধ্যায় এই ঘটনা নিয়ে ব্যবসায়ী সমিতির কাছে দরবারও করেছিলেন দুই ক্ষুদ্র ব্যবসায়ী । এবং তার ফল স্বরূপ মঙ্গলবার রাত সাড়ে দশটায় , বিশ্ব কর্মা পুজোর কেনাকাটার ভীড়ের মধ্যেই , আক্রান্ত হলেন দুই দোকান দার । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো এক দোকানীর ভাইয়ের । শুধু তাই নয় , শারীরিক হেনস্থা করা হলো এক দোকানীর স্ত্রী’র । ভাঙচুর করা হলো দুই দোকান । লুঠ হলো এক দোকানের ক্যাশ বাক্স । ঘটনায় প্রশ্ন উঠেছে স্বাভাবিক ভাবেই ।
সূত্রের খবর , আলিপুরদুয়ার বক্সা ফরেস্ট রোডের বেলতলা লেভেল ক্রসিং মোড়ে ফলের দোকানী রিপন কর ও কসমেটিকস স্টেশনারী দোকান সন্দ্বীপ করের । সোমবার দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে তারা প্রতিবাদ করলে ঝামেলার সূত্রপাত হয় । তার পর মঙ্গলবার রাতে কুড়ি-পঁচিশ জনের যুবকের দল এসে এই কান্ড করেছে বলে জানিয়েছেন রিপন ও সন্দ্বীপ । সন্দীপবাবুর স্ত্রী নিবেদিতা কর জানান, ‘আমাকে মারধোর করেছে ‘। রিপন করের ভাই রূপঙ্করের মাথা লাঠি গায়ে ফাটিয়ে দেওয়া হয়েছে , আপাতত তার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে । এবং ভাঙচুরের পর ক্যাশ বাক্স থেকে প্রায় পঁচিশ হাজার টাকা তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা ,জানিয়েছেন রিপন বাবু । শুধু তাই নয় , তার পিঠেও ছুরি চালিয়েছে দুষ্কৃতীরা ,অল্পের জন্য শার্ট ছুঁয়ে বেঁচে যায় তার পিঠ ।

ছবি – পিঠের শার্ট ছুঁয়ে গেছে ছুরি ।
ঘটনা র খবর পেয়ে চটজলদি অকুস্থলে যায় পুলিশ । দুষ্কৃতীর খোঁজ চলছে বলে জানা গেছে ।