চার কিশোরের দ্বারা ধর্ষিত ১০ বৎসরের বালক : চমকে উঠেছে আলিপুরদুয়ার

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১৬ অক্টোবর’১৯ :-

পাশবিক বললেও হয়তো পশুদের অবমাননা করা হবে । এমনটাই বলছে শহর আলিপুরদুয়ার । ৫ টাকার প্রলোভন দেখিয়ে এক ১০ বৎসরের বালককে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ (!) করল চার কিশোর । ঘটনায় চমকে উঠেছে জেলাবাসী । আপাতত , নিপীড়িত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া বালকের মায়ের এজাহার পেয়ে চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ এবং চিকিৎসাধীন রয়েছে বালকটি । পাশাপাশি , পুলিশী উদ্যোগে নেওয়া হয়েছে বালকটির গোপন জবান বন্দী ।

সূত্রের খবর , চার দিন পূর্বে আলিপুরদুয়ার শহরের পশ্চিম ইটখোলার বাসিন্দা ক্লাস টু’য়ের পড়ুয়া এক বালককে দিন দুপরে বারোটা নাগাদ পাঁচ টাকার লোভে দেখিয়ে কালজানি নদী তীরে টেনে নিয়ে যায় অভিযুক্ত চার কিশোর । অভিযুক্তদের প্রত্যেকের বয়স ষোলো থেকে কুড়ি বছরের মধ্যে । নির্জন নদী তীরে নিয়ে গিয়ে , দশ বছরের বালকটির মুখ চেপে ধরে ‘পায়ু সঙ্গম ‘ করে অভিযুক্তরা , থানায় এমনটাই লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত বালকের মা । পরবর্তীতে , বাড়ি ফিরে পায়ুদ্বারে প্রবল রক্তক্ষরন নিয়ে সব খুলে বলে বালকটি এবং চটজলদি তাকে হাসপাতালে ভর্তি করে, গত সোমবার পুলিশের শরণাপন্ন হয় বালকের পরিবার । চারজনের নাম উল্লেখ করে এজাহার করেন বালকের মা এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় ।
এই মুহূর্তে নির্যাতিত বালকের পিসি ‘দ্য ফোর্থ কলাম’কে জানান, এই জঘন্য ঘটনার বিচার চাইছি । ছেলে উঠে চলতে পারছে না । এর উপর মানসিক আঘাত রয়েছে । কি ভাবে কি করব জানি না ।
ঘটনা শুনেই আঁতকে উঠেছে আলিপুরদুয়ার । একদিকে যেমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবী উঠেছে , অন্যদিকে কেন এহেন ঘটনা ঘটল ,তার কার্যকারণের উত্তরও খুঁজছে শহরবাসী ।

Leave a Reply

error: Content is protected !!