দূর্গা ঠাকুর দেখতে বেরিয়ে ধর্ষনের পর খুন এগারো বছরের বালিকা : ধানক্ষেতে পড়ে মৃতদেহ : উত্তর খুঁজছে আলিপুরদুয়ার

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ৮অক্টোবর’১৯ :-

পূজা শেষ । মা দুর্গার আরাধনাও শেষ । বাতাসে বাজছে বিসর্জনের বাজনা এবং এই বিসর্জনের সুরে, বেসুরো বাজল আলিপুরদুয়ার জেলার সরুগাও চা বাগান । ধর্ষণের পর খুন হলো রক্ত মাংসের এক এগারো বছরের দুর্গা । ঘটনায় স্তম্ভিত জেলা আলিপুরদুয়ার ।

পরনে ক্রিম রঙা পুজোর নতুন পোশাক । পায়ের পুরোনো জুতো ছিটকে গেছে ঘষটানো মাটিতে । এবং সেই মাটিতেই নিথর পড়ে আছে বছর এগারোর ফুটফুটে বালিকা । পাড়ার চেনা জানাদের সঙ্গে নবমীর সন্ধ্যায় “দুর্গা ঠাকুর” দেখতে বেরিয়েছিল সে । সকলে বাড়ি ফিরলেও ,সে ফেরেনি । শেষ অবধি , তার দেহ মেলে ধান ক্ষেতের নালার পাশে । ধর্ষণের পরই তাকে খুন করে ফেলে রাখা হয়েছে বলে অনুমান হতবাক এলাকাবাসীর । ফালাকাটা থানার ধনীরামপুর-১নং গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও চা বাগানের এই নির্মম ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । দোষীকে খুঁজতে চলছে ‘স্নিফার ডগ’ নিয়ে তল্লাশি অভিযান ।

Leave a Reply

error: Content is protected !!