নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭আগস্ট’১৯:-

ফাইল চিত্র
পানা রেঞ্জের বনকর্মীরা ১৩ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করলো। ঘটনাটি ঘটেছে, কালচিনি চুয়াপারা চা-বাগানে।। সূত্রের খবর, মঙ্গলবার চা-বাগানের শ্রমিকদের চোখে পড়ে ১৩ ফুট লম্বা অজগরটি। অজগরটি দেখতে ওই এলাকার চা শ্রমিকদের ভিড় জমায়েত হয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানারেঞ্জে। কিছুক্ষণ পর পানরেঞ্জের বনকর্মীরা চুয়াপারা চা-বাগানের ঘটনাস্থলে পৌঁছায়। পানরেঞ্জের ডেপুটি রেঞ্জার বিপ্লব দে জানান, সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে অজগরটিকে, পরে ১৩ ফুটের অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।