নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম ,৩০ নভেম্বর’১৯:-

এন আর সির আতঙ্কে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী এক অবসরপ্রাপ্ত চা শ্রমিক। ঘটনাটি কালচিনি ব্লকের বীচ চা বাগানে । বাগানের অবসরপ্রাপ্ত চা শ্রমিক নিকোলাস ওরাও অসুস্থ হয়ে বিছানায় বন্দী । তার পরিবারের সদস্যরা জানান যে গতকাল বিকেলে নিকোলাস বাইরে বের হলে তাকে কেউ এন আর সি বিষয়ে জানান সে ঘরে এসে নিজের পুরাতন কাগজপত্র খুজতে শুরু করেন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । আজ তার বাড়িতে যান এলাকার পঞ্চায়েত সদস্য ও লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার সহ অন্যান্যরা । অসীম মজুমদার জানান যে পরিবারের লোকের তাদের জানান যে এন আর সি আতঙ্কে সে ভুগছিলেন বর্তমানে সে অসুস্থ তার চিকিৎসা করানোর ব্যবস্থা গ্ৰহণ করা হচ্ছে ।
পরবর্তীতে , তাকে আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি করানো হয় । হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নিকোলাস ওরাও এর চিকিৎসা পরিষেবা নিয়ে খোঁজ নেন আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী । সঙ্গে ছিলেন জেলা যুব সভাপতি বাবলু কর সহ অন্যান্য রা । নিকোলাস ওরাওয়ের মেয়েকে চিকিৎসা নিয়ে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন মৃদুলবাবু । এবং মমতা ব্যানার্জির সরকারে যে এনার্সি লাগু নিয়ে কোনোরকম পদক্ষেপ নেওয়া হবে না ,সেও স্পষ্ট জানিয়ে দেন ।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
এনার্সি আতঙ্কে স্ট্রোক অবসর প্রাপ্ত চা শ্রমিকের , হাসপাতালে গিয়ে পরিপূর্ণ সাহায্যের আশ্বাস জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামীর