নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ অক্টোবর’১৯:-

পুজোর মুখে নাবালকের ঝুলন্ত মৃতদেহ, পরিবারের মধ্যে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে রোহিত ওঁরাও(১৭) ন বেলা গড়ার পরও ঘুম থেকে না ওঠায়, ডাকাডাকি করার পরও কোনো সাড়া না মেলায়, দরজা ভেঙ্গে দেখেন রোহিতের দেহ ঝুলন্ত অবস্থায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা লতাবাড়ি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা রোহিতকে মৃত বলে জানায়। হসপিটালের তরফ থেকে খবর দেওয়া হয় পুলিশকে। কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে আলিপুরদুয়ার জেলা হসপিটালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর রোহিতের দেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরিবারের প্রাথমিক অনুমান কোনো প্রেম ঘটিত কারণে জন্যে রোহিত আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
