নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ সেপ্টেম্বর’১৯ :-

প্রতীকী ছবি
লুকিয়ে চোরাই কাঠ নিয়ে পগার পার দিচ্ছিলো এক মারুতি ভ্যান । গোপন সূত্রে খবর পেয়ে সে গাড়ি ধাওয়া করে বন বিভাগ । এবং পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক টোটো কে ধাক্কা মেরে দুর্ঘটনায় কাঠ বোঝাই মারুতি । রাস্তার পাশে হাই ড্রেনে সটান পড়ে যায় গাড়িটি । গুরুতর জখম হয়েছেন মারুতি চালক । রবিবার , রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনের ডিআর এম চৌপথী এলাকায় । আপাতত অকুস্থলে পুলিশ গিয়ে অবস্থা সঙ্গীন মারুতি চালককে জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে ।

বিস্তারিত আসছে ….