কার দখলে থাকবে জুয়ার বোর্ড ? বিবাদে নিহত ১ আহত ২ : ধৃত ২

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২৬ অক্টোবর’১৯:-

দীপাবলী প্রাক্কালে জুয়ার বোর্ডের দখল নিয়ে বিবাদ । কে নেবে জুয়ার বোর্ডের দখল ,তাই নিয়ে বিবাদ গড়ালো দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি মারপিটে এবং ঘটনায় মারা গেল এক ব্যক্তি । এবং আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও দুজন । সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রফিক হোসেন (২৬)। শনিবার , সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারত ভুটান সীমান্তের বাণিজ্যিক শহর জয়গাঁর নয়াবস্তি এলাকায় । ঘটনার পর , সন্ধ্যা নাগাদ পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে এনেছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন ।

Leave a Reply

error: Content is protected !!