ব্যাংকে দু হাজারের জাল নোট নিয়ে ধরা পড়ল উত্তর প্রদেশের দুই যুবক : খবরে আলিপুরদুয়ার

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ১ নভেম্বর’১৯:-

ছবি -চলছে জাল নোট নিয়ে পুলিশী জিজ্ঞাসাবাদ ।

আলিপুরদুয়ারের এক ব্যাংকে জাল দু’হাজারের নোট জমা দিতে এসে ধরা পড়ল উত্তর প্রদেশের দুই যুবক । শুক্রবার আলিপুরদুয়ার বক্সা ফরেস্ট রোড সংলগ্ন এক ব্যাংকে দিন দুপুরের এই ঘটনায় স্বাভাবিক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার পুর শহর এলাকা জুড়ে ।

সূত্রের খবর , এদিন সাড়ে তিনটে নাগাদ আলিপুরদুয়ার ট্রান্সপোর্ট সমীপে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঢোকে দুই যুবক । উভয়ের বয়স ত্রিশের কোঠায় । নিজেদের ব্যাংক একাউন্টে টাকা জমা করতে গিয়ে পাঁচটি দু হাজারী নোট তুলে দেয় ডিপোজিট কাউন্টারে । এবং ব্যাংক কর্মীর তীক্ষ্ণ চোখে এই পাঁচটি নোটই জাল হিসেবে ধরা পড়ে । এর পরের ঘটনা সংক্ষিপ্ত ।দু জনকে আটকে রেখে পুলিশে খবর দেন ব্যাংক কর্তৃপক্ষ । আলিপুরদুয়ার পুলিশ ঘটনাস্থলে এসে দুই যুবককে নিজেদের হেফাজতে নেয় ।

জানা যায় , দুই যুবকের বাড়িই উত্তরপ্রদেশের মাধোই জেলায় । কর্মসূত্রে আসাম গিয়ে তারা এই দু হাজারের নোট পেয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ধৃত মহ: আরিফ ও মহ: ইফরান নামের দুই যুবক ।

Leave a Reply

error: Content is protected !!