শুঁড়ে তুলে আছড়ে মারল বুনো হাতি : অনাথ হলো মৃত বিঘাশ্রমিকের তিন শিশু সন্তান

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর :-

ডুয়ার্সে হাতির হানা অব্যাহত । কখনো প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ , কখনো মারা যাচ্ছে হানাদার উপাধি পাওয়া ফসল লোভী বুনো হাতি ।শনিবার রাতে এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক । কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির হানায় প্রাণ হারালেন এক শ্রমজীবী মানুষ । এবং অনাথ হয়েছে তার তিন সন্তান । ঘটনায় শোকস্তব্ধ কুমারগ্রামবাসী ।

ঘটনায় প্রকাশ , শনিবার গভীর রাতে বক্সা বাঘ বনের পূর্ব বিভাগের জঙ্গল লাগোয়া হাতিপোতা বাজার থেকে সঙ্গীত জলসা শেষে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন রোহিমাবাদ চা বাগানের বাসিন্দা ফির নাথ চিক বরাইক(৪৫) । পথে এক দল হাতির সামনে পড়ে আর পালাতে পারেন নি । হাতির দল তাকে শুঁড়ে তুলে আছড়ে মারে । রবিবার সকালে তার নিষ্পেষিত মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর যায় পুলিশ থানায় ।

সূত্রের খবর , মৃত ব্যক্তি রোহিমাবাদ চা বাগানে ‘বিঘা শ্রমিকের’ কাজে নিযুক্ত ছিলেন । তার স্ত্রী সংসারে অর্থের যোগান দিতে দিল্লিতে পরিচারিকার কাজে কর্মরত । ঘরে রয়েছে তিন শিশু সন্তান , রাহুল-বীনা-হরি । প্রত্যেকের বয়স উর্ধে বারো বছর । বর্তমানে বাবা হারিয়ে অথৈ জলে পড়েছে তিন ভাই বোন ।

পাশাপাশি , মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বক্সা বাঘ বন কর্তৃপক্ষ । এবং বাঘ বন তরফে যথা বিহিত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গেছে ।

Leave a Reply

error: Content is protected !!