সন্ধ্যা রাতে আলিপুরদুয়ারে চললো গুলি : গুলিবিদ্ধ তৃণমূল কর্মী : অভিযোগ উড়িয়ে দিল বিজেপি |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৭ নভেম্বর ‘১৯:-

ফের বন্দুকের গুলিতে উতপ্ত আলিপুরদুয়ারের তপসী খাতা । গুলি বিদ্ধ এক তৃণমূল কর্মী ম এবং অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে তুলেছে শাসক দল তৃণমূল ।

সূত্রের খবর , বুধবার সন্ধ্যা রাতে উক্ত এলাকায় আক্রান্ত হন তৃণমূলের সদস্য প্রিয়তোষ অধিকারী ও তার স্ত্রী মাম্পি রায় অধিকারী । অভিযোগ , এলাকাটি ‘কুসুয়া ‘নামের এক দুষ্কৃতী ই তার দল বল বন্দুক ঠেকিয়ে তাদের বেদম মারধর করে । বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন । শুধু তাই নয় , তার কিছু পরেই তৃণমূলের রঙ্গলাল চৌধুরী নামের এক সদস্যকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা , এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল যুব সভাপতি বাবলু কর । তার অভিযোগ , বিজেপির মদতপুষ্ঠ দুষ্কৃতীরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে । আপাতত সংকট জনক অবস্থায় রঙ্গলাল বাবুকে শিলিগুড়ি রেফার করেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ।

ঘটনার পর , জেলা হাসপাতালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আহতদের দেখতে যান জেলা সভাপতি মৃদুল গোস্বামী । তার বক্তব্য , এই অরাজক পরিস্থিতির জন্য বিজেপি দায়ী । প্রশাসনকে বলব কড়া ব্যবস্থা নিতে ।

অন্যদিকে , এ ব্যাপারে অভিযোগ উঠিয়ে দিয়ে জেলা বিজেপি সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন , এই ঘটনায় আমাদের দলের কেউ যুক্ত নয় । বিজেপি হিংসার রাজনীতি তে বিশ্বাস করে না । পুলিশ তদন্ত করলেই আসল সত্য সামনে আসবে ।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
তপসী খাতায় চলল গুলি , গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

Leave a Reply

error: Content is protected !!