আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্রে দুই দোকানে প্রায় পঁচিশ লক্ষের দুঃসাহসিক চুরি : উঠছে নিরাপত্তার প্রশ্ন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ অক্টোবর’১৯:-

ছবি – চুরির সময়, সিসিটিভি ফুটেজ

দুঃসাহসিক চুরির ঘটনায় শোরগোল জেলা শহর আলিপুরদুয়ার জুড়ে। শহরের প্রাণকেন্দ্র বক্সা ফরেস্ট রোডের মহাকাল ধাম মোড়ে দুই দোকানে ঘটে গেলো দুঃসাহসিক চুরি। সোমবার রাতে দোকানের শাটার খুলে আলমারির তালা ভেঙে প্রায় ৭০-৮০ টা নতুন মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীদল, বলে সূত্রের খবর। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, দুষ্কৃতীরা সাবলীল ছন্দেই পুরো কাণ্ডটি ঘটিয়েছে। ঘটনার প্রতিবাদে কিছুক্ষনের জন্য মঙ্গলবার পথ অবরোধ করে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। পরে পুলিশ এসে দোষীদের দ্রুত পাকড়াও করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।

ঘটনা প্রসঙ্গে লুঠ হয়ে যাওয়া ব্যবসায়ী রঞ্জন দাশগুপ্ত জানান, “শহরের ঠিক মাঝখানে মেইন রোডের পাশে, সারারাত পুলিশ পেট্রোল চলার পরেও কি করে দোকানে চুরি হলো সেটাই বুঝতে পারছি না । দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এইরকম হলে ব্যবসায়ীরা ভয় পাবেন। আমরা সকলেই ভীত সন্ত্রস্ত। আনুমানিক ২০-২৫ লাখ টাকার সামগ্রী চুরি হয়ে গেছে দোকান থেকে। সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।”

Leave a Reply

error: Content is protected !!