রাত গভীরে মহিলার বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ : ‘পাবলিক ন্যুইসেন্স’ এ অভিযুক্ত বিদ্যুৎ আধিকারিক : খবরে আলিপুরদুয়ার | The4thcolum

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২৪ নভেম্বর’১৯:-

রাত গভীরে ‘পাবলিক ন্যুইসেন্স’ এর অভিযোগে অভিযুক্ত বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক কে আটক করে মামলা শুরু করল আলিপুরদুয়ার পুলিশ । শনিবার রাতের এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে শহর আলিপুরদুয়ারে ।

পুলিশ সূত্রে খবর , শনিবার গভীর রাতে আলিপুরদুয়ার পুর সভা অন্তর্গত পূর্ব শান্তিনগর এলাকায় অভিযুক্ত ব্যক্তিকে ( সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) এক মহিলার বাড়ি থেকে ‘অস্বস্তিকর’ অবস্থায় ‘ধরে’ ফেলেন স্থানীয় বাসিন্দারা । উক্ত মহিলাও একই দফতরের নীচু তলার কর্মী বলে জানা গেছে । ঘটনার খবর পেয়ে রাতেই আলিপুরদুয়ার পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ‘উদ্ধার’ করে নিজেদের হেফাজতে নেয় । এবং রবিবার সকালে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে আলিপুরদুয়ার থানা সূত্রে জানা গেছে ।

Leave a Reply

error: Content is protected !!