হাতে রয়েছে তহবিলের ৪৪ লক্ষ : আলিপুরদুয়ারের বিউটিফিকেশনে নামলেন বিধায়ক সৌরভ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩নভেম্বর’১৯:-

ডুয়ার্সের প্রাণকেন্দ্র আলিপুরদুয়ার চৌপথিকে ডেস্টিনেশন পয়েন্ট করা হচ্ছে। শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার সহ আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আলিপুরদুয়ার ব্যবসায়ি সমিতি এবং শহরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে চৌপথি পরিদর্শন করেন বিধায়ক সৌরভ চক্রবর্তী। আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৪৪ লক্ষ টাকা ব্যায়ে সৌন্দর্যায়ন হবে আলিপুরদুয়ার চৌপথির। চৌপথিতে বসানো হবে ঘরি সহ জলের ফোয়ারা এবং সেলফি স্পট।জানা গিয়েছে ডুয়ার্সের অন্যতম শহর আলিপুরদুয়ার । পর্যটকদের কাছে এই শহর সবুজ শহর নামে পরিচিত। এই শহরকে পর্যটকদের কাছে আরও সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলে ধরার জন্য চৌপথিকে ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড-লাইনে ক্লিক করুন ,,,,
Beautification of alipurduar

আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারন সম্পাদক প্রসেঞ্জিত দে বলেন, “ আমরা খুব খুশি। আলিপুরদুয়ার চৌপথিতে ঘড়ি বসানোর দাবি আমাদের দীর্ঘদিনের। বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “ আলিপুরদুয়ার চৌপথিকে আমরা ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে সাজিয়ে তুলবো। আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকাতে চৌপথিতে একটি ঘড়ি, জলের ফোয়ারা থাকবে। থাকবে সেলফি পয়েন্টও। সব দিক থেকে সাজিয়ে তোলা হবে আলিপুরদুয়ার চৌপথিকে”। শহরের ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে চৌপথিকে তুলে ধরা হলে এই এলাকার ব্যাবসা বানিজ্য সবই বৃদ্ধি পাবে।

Leave a Reply

error: Content is protected !!