বাবার আদিম লালসার শিকার কিশোরী মেয়ে : শিকার ছোট বোনও : আত্মঘাতের চেষ্টা : খবরে আলিপুরদুয়ার |The4thcolumn

নিজস্ব প্রতিবেদক,দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার,২৭নভেম্বর’১৯:-

টানা এক বছর ধরে নিজের বাবার আদিম লালসার শিকার কিশোরী মেয়ে। মা কে খুন করার হুমকি দিয়ে দিনের পর দিন মেয়ের উপর চরম অত্যাচার চালিয়ে আসছিল ওই বাবা।একদিকে মা কে হারানোর ভয়, অন্যদিকে লোকলজ্জার আতঙ্কে মরমে মরছিল ওই কিশোরী। কিন্তু মঙ্গলবার রাতে নিজের ছোট বোনের উপর একই ঘটনা ঘটতে দেখে সহ্যের বাঁধ ভাঙে ওই নির্যাতিতার।লজ্জায় অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই কিশোরী।বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা ধর্ষণে অভিযুক্ত ওই বাবাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।দুই কিশোরীর দাদুর  অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের আওতায় মামলা শুরু করেছে পুলিশ।দুই বোনকে ডাক্তারী পরীক্ষার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।রেকর্ড করা হয়েছে ওই দুই কিশোরীর গোপন জবানবন্দি। ঘটনা জেনে রীতিমতো স্তম্ভিত জেলার পুলিশকর্তারা।

Leave a Reply

error: Content is protected !!