রাতের জঙ্গল চেরা বক্সা বাঘ বনের মসৃন পথ : বেপরোয়া গাড়ির ধাক্কায় মরল সম্বর |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ফেব্রুয়ারি’২০২০ :-

আবারো বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া ও বক্সার মাঝে গভীর জঙ্গলের এলাকায় ۔ একটি প্রাইভেট ছোট গাড়ির ধাক্কায় মৃত এক পূর্ণবয়ষ্ক সম্বর হরিণ । ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ২৫ মাইল এলাকায় ।

কোচবিহারের একটি ছোটো গাড়ি বক্সা থেকে কোচবিহার যাওয়ার পথে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ২৫ মাইল এলাকায় রাস্তা পার করতে যাওয়া একটি সম্বর হরিণকে প্রচন্ড গতিতে ধাক্কা মেরে পাল্টি খেয়ে পরে যায় রাস্তার পশে জঙ্গলের নিচু জায়গায় ۔এই ঘটনায় সম্বর হরিণটি ঘটনাস্থলে মারা যায় আর গাড়িটিও দুমড়ে মুচড়ে যায় | বক্সা বাঘ বনের উপ ক্ষেত্ৰীয় অধিকর্তা কল্যাণ রাই জানান, “জয়ন্তীর দিক থেকে কোচবিহারের ট্যুরিস্টের একটি গাড়ি আসছিল ; যদিও সন্ধ্যার পর কোনো গাড়ি চলার অনুমতি নেই | সেই সময় সম্বরটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এবং সম্বরটি মারা যায় | বর্তমানে তার ময়নাতদন্ত চলেছে |”

গাড়িতে থাকা তিনজন বেশ আহত হয় । আহতদের প্রথমে আলিপুরদুয়ার নিয়ে যাওয়া হয় ,পরে তাদের কোচবিহার স্থানান্তর করা হয় ;বর্তমানে কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহতরা |

নিয়ম ভেঙে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য ওই ট্যুরিস্ট দলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে | কল্যান রাই জানান, “আমরা ওদের বিরুদ্ধে থানায় একটি এফআইআর করিছি” | প্রসঙ্গত, জঙ্গলের ভেতরে এভাবে দ্রুতগতিতে বেপরোয়া গাড়ি চালানোর ঘটনার বিষয়ে তিনি বলেন, “রাস্তাটি পিডব্লিউডি এর অধীনে পরে | তারা জঙ্গলের ভেতরে একটানা এতটা সম্পূর্ণ মসৃন রাস্তা করে দিয়েছে | তাই ‘ওভারস্পিডিং’ খুবই স্বাভাবিক | পিডব্লিউডির উচিত এই সমস্যা সমাধানে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নেওয়া|”

Leave a Reply

error: Content is protected !!