রাস্তা ছেড়ে সটান বাড়িতে ঢুকল বেপরোয়া ডাম্পার : গুঁড়িয়ে গেল ঘর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮আগস্ট’১৯:-

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ঢুকে পড়ল বাড়িতে । ঘটনাটি ঘটেছে, বীরপাড়া থানা অন্তরর্গত দলমোর চা-বাগানে। সূত্রের খবর, বুধবার সকালে বীরপাড়া লঙ্কাপারা রোডে, একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে। এবং সোজা সেই বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাড়িটির দেয়াল ভেঙ্গে পরে, দেয়াল ভেঙে পরার বিকট আওয়াজে, বাড়ির লোকজন সব বেরিয়ে পড়ে। এই ঘটনায় বাড়ির মালিক ছুনু ঘিসিং নামে ব্যক্তির বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় । তবে ঘটনায় কারোর কোনো শারীরিক ক্ষতি হয়নি । সূত্রের খবর, ডাম্পারের ধাক্কায় বিকট আওয়াজে গোটা এলাকা সকালে কেঁপে উঠে। বাড়ির সামনে লোক জমায়েত হন, কারণ খোঁজার জন্যে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর দেওয়ার সাথে সাথে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, খতিয়ে দেখছে পুরো ঘটনাটি।

Leave a Reply

error: Content is protected !!