নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪আগস্ট’১৯:-

আন্তর্জাতিক চিত্রশিল্পী রঘুনাথ সাহুর উপস্থিতিতে, চিত্র প্রদর্শনীর কর্মশালার আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। সূত্রের খবর, ২৩ ও ২৪ আগস্ট দু’দিন ব্যাপী ডুয়ার্স আর্ট ক্লাবের পরিচালনায়, আলিপুরদুয়ার ক্লাউড লাইনে, চিত্র প্রদর্শনীর কর্মশালার আয়োজন করা হয়েছিল। উক্ত কর্মশালায়, খ্যাতি নামা চিত্রশিল্পী রঘুনাথ সাহুর জল রং এ কার্য কলাপ দেখতে মানুষের ভিড় ছিল দেখার মতো। সূত্রের খবর,এদিন আন্তর্জাতিক প্রসিদ্ধ রঘুনাথ সাহু, সুদূর ভুবনেশ্বর থেকে উপস্থিত ছিলেন।
কোচবিহার,শিলিগুড়ি,আসাম বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসেন এই অনুষ্ঠানে। বিশিষ্ট চিত্র শিল্পীর অংকন, সকলকে মনমুগ্ধ করেছেন বলে জানা গিয়েছে। প্রথম দিন জল রং ও দ্বিতীয় দিন আর্ট সম্পর্কে বিভিন্ন রকম পরামর্শ দেন রঘুনাথ সাহু। প্রায় ৮৪ জন শিল্পী এই কর্মশালায় যোগ দিয়েছিলেন বলে, কমিটির সদস্যরা জানান। কর্মশালা কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার।অনেকে মনে করেন, আলিপুরদুয়ার জেলায় এমন প্রদর্শন আগে কোনদিন করা হয়নি। ডুয়ার্স আর্ট ক্লাবের কমিটির সদস্যরা বলেন, আগামী দিনে তারা আরো উন্নত মানের প্রদর্শনীয় কর্মসূচি করতে ইচ্ছুক।