নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার, ১ডিসেম্বর’১৯ :-

প্রায় ২০ লক্ষ টাকার বারমা টিক আটক করল কুমারগ্রাম থানার পুলিশ ৷ ঘটনায় ১২ চাকার ট্রাক সহ ট্রাকের মালিককে আটক করেছে পুলিশ ৷ শনিবার রাতে নাগাল্যান্ড নম্বরের একটি ট্রাককে অসম বাংলা সীমান্তের পাকড়িগুড়িতে আটক করে পুলিশ ৷ মূল্যবান এই সেগুন কাঠের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি গাড়ির চালক বালাজি যাদব ৷ রবিবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয় ৷ পুলিশ হেফাজতে নেওয়া হবে বালাজি যাদবকে । অসম থেকে এই কাঠ কোলকাতায় পাচার হওয়ার কথা ছিল ৷