নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ফেব্রুয়ারি’২০২০ :-

জটিল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৭ কেজি ওজনের টিউমার অপসারণ করে দারুন সাফল্য আলিপুরদু়ায়ার জেলা হাসপাতালের ! জেলা হাসপাতালের সুপার দ্য ফোর্থ কলামকে জানান, আজ এই বিরল অস্ত্রোপচারটি করেন শল্যচিকৎসক ডাক্তার সি আর দাস । নিঃসন্দেহে বড় সাফল্য আলিপুরদুয়ার চিকিৎসা পরিকাঠামোর ।
শামুকতলা কর্তিকা চা বাগানের বাসিন্দা ৫৬ বছর বয়সী কবিতা বাগোয়ার গত ৬ মাস ধরে তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন, সাথে ছিল ভারিভাব । দীর্ঘদিন বিভিন্ন ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করান । শেষে জানা যায় তার জরায়ুর নিম্নাংশে বাসা বেঁধেছে ৭ কেজি ওজনের এক ডিম্বাকৃতি টিউমার । আজ শনিবার জেলা হাসপাতালের ডাক্তার সি আর দাস বিরল অস্ত্রোপচারটি সফলভাবে করে টিউমারটি অপসারণ করেন । বর্তমানে বিপদমুক্ত কবিতা বগোয়ার ।