বিপন্ন জলদাপাড়ার তৃতীয় অসুস্থ গণ্ডার : বাঁচার আশা ক্ষীণ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ফেব্রুয়ারি’২০২০ :-

বিপন্ন জলদাপাড়ার তৃতীয় অসুস্থ গন্ডারটি । চিকিৎসায় সাড়া দিলেও তার বাঁচার আশা ক্ষীণ, জানালেন জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল ।

তিনি জানান, বর্তমানে ডক্টর সুভাষ মোহান্তি এবং ডক্টর জগন্নাথ সাহার অধীনে গণ্ডারটির চিকিৎসা চলছে । তার এই অসুস্থতার সঠিক কারণ এখনও পর্যন্ত নির্ণয় করা যায়নি । পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে । ডাক্তাররা প্রধানত অন্টিবায়টিক ওষুধের ওপর নির্ভর করে চিকিৎসা করছেন ।

জলদাপাড়া জাতীয় উদ্যানে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় দুটি গন্ডারের । উদ্ধার হয় আরো একটি অসুস্থ গন্ডার । ডিএফও কুমার বিমল জানান, গন্ডারটি চলনক্ষমতা হারিয়ে ফেলেছে । তাকে উদ্ধার করার পর থেকেই চিকিৎসা চলছে। এখন অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তাকে বাঁচানোর আশা কম । তবে তার দুই শিশুসন্তানকে পৃথকভাবে রাখা হয়েছে এবং তারা সম্পূর্ণ সুস্থ আছে ।

Leave a Reply

error: Content is protected !!