ফের রেল দুর্ঘটনা : ছিটকে গেলো ৫ টি বগি | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি ২০২৫ :-

আবারো বড় রেল দুর্ঘটনা! মকর সংক্রান্তির সকালবেলাতেই ট্রেন থেকে ছিটকে গেল ৫ টি বগি। কুয়াশা ভরা শীতের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো তামিলনাড়ু।

মকর সংক্রান্তির সকালবেলাতেই তামিলনাড়ুর ভিল্লুপুরম স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই রেললাইন থেকে একটি যাত্রীবাহী ট্রেনের পরপর থাকা পাঁচটি বগি ছিটকে এদিক ওদিক চলে যায়।

ঘটনার সাথে সাথেই ট্রেন যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। এরপর রেল কর্মীরা এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। যদিও কোনরকম হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই এক বছরের মধ্যে বারংবার রেল দুর্ঘটনার ফলে আতঙ্কিত রেল যাত্রীরা।

ট্রেন দুর্ঘটনার ভয়াবহতা ট্রেন যাত্রীদের ট্রেন সফরে কিছুটা আতঙ্কের সৃষ্টি করছে। যদিও কী কারণে রেল দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কারণ জানা যায়নি, তবে রেল দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে রেল পুলিশ কর্তৃপক্ষ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!