বিধ্বংসী আগুন আবাসনে : মাথায় হাত আবাসিকদের | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ নভেম্বর ২০২৪ :-

বহুতল ফ্ল্যাটে আগুন লেগে বিপর্যস্ত ফ্ল্যাটের বাসিন্দারা। আগুনে পুড়ে ছাই ফ্ল্যাটের আসবাবপত্র থেকে দামি নথিপত্র।

ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার দুপুরে হাওড়ার বি গার্ডেন এলাকার নস্কর পাড়ার একটি বহুতল ফ্ল্যাটে। আবাসিকের অন্যান্য বাসিন্দারা কালো ধোঁয়া দেখতে পেয়েই তড়িঘড়ি দমকলকেন্দ্রে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় দুইটি দমকল ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় শেষমেষ আয়ত্তে আসে আগুন।

কালো ধোঁয়া তার সাথে বিধ্বংসী আগুনে কোন ব্যক্তির প্রাণহানি না ঘটলেও, ফ্লাটের দামি আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বহুতলটির একটি তলা, বেসরকারি হাসপাতালের মেস হিসেবে ব্যবহার করা হতো।

কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনো স্পষ্ট বার্তা দিতে পারেননি দমকল কর্মীরা। সম্পূর্ণ আগুন নেভার পরে বোঝা যাবে আগুন লাগার কারণ, তবে প্রাথমিক অনুমান হিসেবে ধূপকাঠি থেকেই আগুন লেগেছে মনে করা হচ্ছে। বিধ্বংসী আগুনে দুশ্চিন্তায় আবাসনের অন্যান্য বাসিন্দারা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!